,

কাজীপাড়া উন্নয়ন ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

001সোমবার  ২১শে জুলাই ২২ রজমান কাজীপাড়া উন্নয়ন ঐক্য পরিষদের উদ্যোগে কাজীপাড়াস্থ ক্ষনিকা কমিউনিটি সেন্টারে ইফতার ও মিলাদে মোস্তফা (সাঃ) অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার ও মিলাদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সৈয়দ এ,কে এম এমদাদুল বারী তিনি রমজানের পবিত্রতা রক্ষার্থে সকলের প্রতি আহবান জানান।  কাজীপাড়া উন্নয়ন ঐক্য পরিষদের সভাপতি মোঃ মজিবুর রহমান বাবুলের সভাপতিত্বে ও খাদেম আলমগীর শাহ’র পরিচালনায়  বিশেষ অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, জেলা আওয়ামীলীগ নেতা ফারুক আহমেদ, বিশিষ্ট ব্যাংকার শেখ শাহীন মাহমুদ, আতাউর রহমান ভূইয়া। ইফতার  মিলাদে দেশ ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে মোনাজাত করেন সৈয়দবাড়ী জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলান নজরুল ইসলাম।    

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের