,

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Pm_sm_427457296‘গার্ল সামিটে’ যোগ দিতে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় ও বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি। এর আগে সোমবার সকাল পৌনে ১০টায় ঢাকা ছাড়ে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইট (বিজি-০০০৫)। 

৩দিনের যুক্তরাজ্য সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে রয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।

হিথ্রো বিমানবন্দরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজারুল কায়েস, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসন, ডিএফআইডি’র পরিচালক অ্যান্থনি স্মিথ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। 

লন্ডনে প্রধানমন্ত্রী হোটেল হিলটনে অবস্থান  করবেন।

মেয়েদের বিরুদ্ধে প্রথাগত সামাজিক অপরাধের প্রধান দুটি দিক ফিমেইল জেনিটাল মিউটিলেশন (এফজিএম) বা মেয়েদের খতনা এবং বাল্য ও জোরপূর্বক বিয়ে বা চাইল্ড আর্লি ফোর্সড ম্যারেজ (সিইএফএম) বিরোধী এই সামিট মঙ্গলবার লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আমন্ত্রণে এই সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। 

সম্মেলনে মেয়েদের বিরুদ্ধে সামাজিক অপরাধ প্রতিরোধে তার নিজের ভাবনা, বাংলাদেশে নারীর ক্ষমতায়নে তার সরকারের চলমান প্রচেষ্টার কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ডেভিড ক্যামেরনের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। দুই প্রধানমন্ত্রীর আলোচনায় ব্রিটেন-বাংলাদেশ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় প্রাধান্য পাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট পক্ষ।

সামিট শেষে মঙ্গলবার বিকেলেই যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক ইফতার মাহফিলের প্রস্তুতি চূড়ান্ত বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

মেয়েদের খতনা এবং বাল্য ও জোরপূর্বক বিয়েবিরোধী শীর্ষ সম্মেলন এটাই প্রথম। এর হোস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। কো-হোস্ট হিসেবে রয়েছে ইউনিসেফ এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়।  

সফর শেষে বুধবার সোয়া ৬টায় ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ