,

সাকিবের সাজা মওকুফের সিদ্ধান্ত ঈদের পর

sakib saidবিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাজা মওকুফের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে ঈদের পর। বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন একথা বলেন। এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব আল হাসানের থাকার সম্ভাবনা নেই।’সোমবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ইফতার পূর্ব সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ঈঙ্গিত দেন।

পাপন বলেন, ‘সাকিবের শাস্তির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বোর্ড মিটিংয়ে। তাই ঈদের পর তার শাস্তি কমানোর বিষয়ে বোর্ড মিটিং করে সিদ্ধান্ত হবে। অবশ্য আমি বোর্ডের সভাপতি হিসেবে একাই সিদ্ধান্ত নিতে পারতাম। কিন্তু আমি চাই বোর্ডের সবাইকে নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে।’

তিনি বলেন, ‘সাকিবের শাস্তি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত সাকিব যে আচরণ করেছে তাতে ব্যক্তিগতভাবে আমি খুবেই খুশি। শাস্তি কমানোর বিষয়ে সাকিবের চিঠি পড়েও আমি অনেক খুশি হয়েছি। কারণ সে অনেক সুন্দর করে চিঠিটি লিখেছে।’

এসময় তিনি সাকিবের শাস্তি কমানোর ঈঙ্গিত দিয়ে বলেন, ‘সামনের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে তার শাস্তি কমানোর সম্ভাবনা নেই। তবে জিম্বাবুয়ে সফরের আগে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। বোর্ড কখনো চায় না যে, সাকিবের মতো সুপারস্টারকে শাস্তি দিতে।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা