,

গাজায় নিহতের সংখ্যা ৫০০ পেরিয়েছে

gaza  21স্থল, জল ও আকাশ পথে টানা ১৪ দিনের ইসরাইলি নিধনযজ্ঞে ফিলিস্তিন অধ্যুষিত গাজায় নিহতের সংখ্যা ৫০২ জনে উন্নীত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

এদিকে সোমবার সকালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিফোনে ইসরাইলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পুনরায় কথা বলেছেন। আলাপকালে তিনি ইসরাইলের প্রতি হামলা বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেন।

ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সহিংসতা বন্ধের প্রচেষ্টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আজ ইসরাইলের উদ্দেশে রওনা হয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সোমবার সকালে গাজায় ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের নয় সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে সাতটিই শিশু। অপর এক হামলায় এক মোটরবাইক আরোহী নিহত হন।

রোববার গাজায় দেড় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। হামলা থেকে প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন।

ইসরাইলি সেনাবাহিনী বলছে,  রোববার গাজায় ১৩ সেনা নিহত হয়েছে।  বৃহস্পতিবার গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরাইলের ১৮ জন সেনা নিহত হয়েছে।–ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ