,

জিম্বাবুয়ে সিরিজেই ফিরছেন সাকিব?

Sakib20140721120941ক্রীড়া প্রতিবেদক : আচরণগত সমস্যার কারণে ছয় মাস নিষিদ্ধ রয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একই সঙ্গে দেড় বছর বিদেশি লিগে খেলার অনাপত্তিপত্র পাচ্ছেন না তিনি।
নিজের ভুল বুঝতে পেরে এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আপিল করেছেন সাকিব। এবং নিজের কৃতকর্মের জন্যে জনসমক্ষে ক্ষমাও চেয়েছেন।
তবে শিগগিরই রেহাই পাচ্ছেন না তিনি। মাঠের বাইরে থাকতে হতে পারে বেশ কিছুদিন। জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না এতটুকু পরিষ্কার। এরপর অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ।
মাঝে জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় এশিয়ান গেমস খেলবেন। বিসিবি সূত্র জানিয়েছে, এশিয়ান গেমসেও খেলার সুযোগ পাবেন না সাকিব। এ বিষয়ে বোর্ড কর্তারা কেউই মুখ খুলতে রাজি হননি।
বোর্ডের সবাই তাকিয়ে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দিকে। কারণ সাকিবের নিষেধাজ্ঞার বলটা এখন সভাপতির কোর্টে।
বিসিবির আরেক সূত্র জানিয়েছে, ছয় মাসের বদলে সাকিবকে হয়তো তিন মাসের সাসপেনশন কাটাতে হবে। এবং ঘরোয়া ক্রিকেট খেলার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হতে পারে।
এ হিসেবে অক্টোবর মাসেই হয়তো তাকে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে দেখা যেতে পারে। এদিকে মাঠে ফিরতে মরিয়া হয়ে আছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এমনটাই জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগ প্রধান আকরাম খান। আলাপকালে তিনি বলেন, ‘কোচের সঙ্গে সাকিবের দেখা হয়েছে। দ্রুত মাঠে ফিরতে চায় সাকিব। সে (সাকিব) জানিয়েছে মাঠে ফিরতে পারলে সে ভুলগুলোকে সহজেই শুধরে নিতে পারবে।’
এদিকে, পরিচালনা বিভাগের প্রধান হিসেবে আকরাম খানের চাওয়া কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমিও ব্যক্তিগতভাবে চাই সে জিম্বাবুয়ে সিরিজ খেলুক।’

এ তো গেল জাতীয় দলের নিষেধাজ্ঞা। বিদেশি লিগগুলোর কী হবে? বিসিবির একাধিক সূত্র জানাচ্ছে, দেড় বছর যে বিদেশি লিগ খেলায় নিষেধাজ্ঞা আছে, তা কমার সম্ভাবনা কম। আর কমলেও অন্তত এক বছর পর আইপিএল, বিগ ব্যাশ ও ক্যারিবীয় প্রিমিয়ার লিগ খেলার সুযোগ পাবেন সাকিব।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ