,

মদীনায় একসঙ্গে তারেক-পার্থ-মাসুদ সাঈদী (ভিডিও সহ)

tareq parthoমদীনায় মসজিদে নববীতে একসঙ্গে ইফতার করলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর বড় ছেলে মাসুদ সাঈদী। 
রোববার মসজিদে নববীতে আসরের নামাজ আদায় করে ইফতার পর্যন্ত একসঙ্গেই ছিলেন তারা। এর আগে মদিনায় এয়ারপোর্টে খালেদা জিয়া ও তারেক জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
প্রবাসী বিএনপির একজন প্রভাবশালী নেতা জানান, ,  তারা অন্যের সঙ্গে কুশল বিনিময় ছাড়াও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। 
এছাড়া পার্থ এবং মাসুদ সাঈদী তারেক রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। 

ইফতারে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিবসহ বিপুল সংখ্যক প্রবাসী বিএনপি নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। 
এদিকে একই সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও মোহাম্মদ (স.) এর রওজা জিয়ারত শেষে মসজিদে নববীতে নারীদের জন্য রাখা সংরক্ষিত স্থানে ইফতার করেন। 

 

http://www.youtube.com/watch?v=ejJZJ_-UUts

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ