,

আখাউড়ায় স্কুলছাত্রীকে উত্তক্ত্যের অভিযোগে কিশোর আটক

Arest_585037960-150x150ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্তক্ত্যের অভিযোগে শামছুল ইসলাম (১৭) নামে এক কিশোরকে আটক করেছে গোয়ন্দা (ডিবি) পুলিশ।রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আখাউড়া-চান্দুরা সড়কের খরমপুর বাইবাস সড়ক এলাকা থেকে তাকে আটক করে।আটক শামছুল ইসলাম পৌর শহরের দুর্গাপুর গ্রামের কুতুবউদ্দিনের ছেলে।পুলিশ সূত্র জানায়, আখাউড়ার বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী সন্ধ্যায় অটোরিকশা করে বাড়ি ফিরছিল।এ সময় শামছুল ও আরো দুই যুবক অটোরিকশার গতিরোধ করে ওই ছাত্রীকে হয়রানির চেষ্টা করে। ছাত্রীটি তাদের বাধা দিলে শামছুল তাকে ছুরিকাঘাত করে। এ সময় ডিবির টহল দল বিষয়টি দেখে শামছুলকে আটক করে।আহত ছাত্রীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের