,

পুরুষের বন্ধ্যাত্ব কমাতে টমেটো

tomotoবন্ধ্যাত্ব্যের জন্য নারীদের দায়ী করা হলেও বর্তমানে নারীদের চেয়ে পুরুষরাই বেশি পরিমাণে বন্ধ্যাত্বের শিকার। তবে এবার পুরুষের বন্ধ্যাত্বের সমস্যা কমিয়ে দিতে পারে টমেটো। লন্ডনের একটি গবেষণা থেকে প্রমাণ হয়েছে এই তথ্য। গবেষণায় বলা হয়, টমেটোর লাল রঙ থেকে যে পুষ্টি পাওয়া যায় তা পুরুষের ফার্টিলিটি বাড়াতে সাহায্য করে। লাইকোপিনের কারণেই টমেটোর রঙ লাল হয়। এই লাইকোপিন পুরুষের শুক্রাণুকে ৭০ শতাংশ পর্যন্ত বাড়াতে সাহায্য করে। ইনফার্টিলির শিকার পুরুষদের নিয়ে কর্মরত একটি সংস্থা জানিয়েছে, তারা গবেষণায় দেখেছেন পুরুষদের বেশি মাত্রায় লাইকোপিন দিলে তাদের বাবা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ব্রিটেনের ইনর্ফাটাইল নেটওয়ার্কের প্রবক্তা ক্যারেন ব্যানেস জানিয়েছেন, তারা রিসার্চের ফলাফলকে ধনাত্মক হিসেবেই নিচ্ছেন। এবার তারা গবেষণা করে দেখছেন লাইকোপিনের ফলে পুরুষের ইনফার্টিলিটি কম হয় কিনা।

নারীদের সাধারনত বন্ধাত্বের জন্য দায়ী করা হয় তার একমাত্র কারণ একজন নারীই শিশুর জন্ম দিয়ে থাকেন। কিন্তু বেশিরাগ ক্ষেত্রে শুক্রাণুর কার্যক্ষমতা বা গুনাগুন ও বৈশিষ্ট্যের কারণে নারীরা গর্ভবতী হতে পারেননা। ওহিও ক্লিবল্যান্ড নামক একটি ক্লিনিক এই গবেষণাটি করেছে। এই গবেষণায় দেখা গেছে লাইকোপিন স্পার্ম কাউন্টের সঙ্গে স্পার্মের গতিও বাড়িয়ে দেয়। এছাড়াও এটি দুর্বল স্পার্মের পরিমাণ কমিয়ে দিতে সক্ষম। এর আগেও একটি পরীক্ষা থেকে জানা গিয়েছিল লাইকোপিন প্রোস্টেট সম্পর্কিত অসুস্থতাও দূর করে। কলকাতা।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ