,

‘৩ দিনে গাজার এক ইঞ্চি ভূমিও দখল করতে পারেনি ইসরাইল’

gaza attআন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলি সেনারা তিনদিনের স্থল অভিযানে গাজা উপত্যকার এক ইঞ্চি ভূমিও দখল করতে পারে নি। এ কথা জানিয়েছেন ফিলিস্তিনের জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু আহমাদ।

তিনি বলেছেন, “দখলদার ইসরাইল মারাত্মক বিপদের মধ্যে রয়েছে। প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদীদেরকে এমন এক কানাগলিতে আটকে ফেলেছে যেখান থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে তেল আবিব।”
গাজায় হামাসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইরত ইসলামি জিহাদ আন্দোলনের মুখপাত্র বলেন, “গাজার অবস্থা এখন আর আগের মতো নেই। দখলদার সেনারা গত তিন দিন ধরে অন্তত গাজার এক মিটার এলাকায় প্রবেশের বহু চেষ্টা চালিয়েছে। কিন্তু আল্লাহর ইচ্ছায় তাদের সে প্রচেষ্টা সফল হয় নি।”
গত ৮ জুলাই অবরুদ্ধ গাজা উপত্যকায় পাশবিক বিমান হামলা শুরু করে দখলদার ইসরাইল। টানা ১০ দিনের হামলায় প্রতিরোধ আন্দোলন হামাস ও জিহাদের কোনো ক্ষতি করতে না পেরে গত বৃহস্পতিবার রাত থেকে স্থল অভিযান শুরু করে তেল আবিব। কিন্তু তিন দিনে তারা হামাস যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে তেমন কোনো অগ্রগতি অর্জন করতে পারে নি।
আবু আহমাদ আরো বলেন, গাজায় ইসরাইলের বিমান হামলা ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে। একথা ইহুদিবাদী সরকারই স্বীকার করেছে। এসব হামলায় প্রতিরোধ যোদ্ধাদের কোনো ক্ষতি হয় নি। ইহুদিবাদীরা কাপুরুষোচিতভাবে শুধুমাত্র নারী ও শিশুদের হত্যা করে যাচ্ছে। আইআরআইবি

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ