,

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু (ভিডিও)

train-ticketপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রোববার সকাল নয়টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। আজ বিক্রি হচ্ছে ২৪ জুলাই যাত্রার টিকিট। ভোররাত থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিটের জন্য কাউন্টারগুলোর সামনে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের।

রাজধানী থেকে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনাসহ গুরুত্বপূর্ণ সব রুটের টিকিট বিক্রি করা হচ্ছে। আজ বিক্রি হচ্ছে ২৪ জুলাই যাত্রার টিকিট। রেলস্টেশনের ২০টি কাউন্টার থেকে আজ টিকিট বিক্রি করা হচ্ছে। আগামীকাল সোমবার বিক্রি হবে ২৫ জুলাইয়ের টিকিট। মঙ্গলবার ২৬ জুলাই, বুধবার ২৭ জুলাই, বৃহস্পতিবার ২৮ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। আর যাত্রার দিন কাউন্টার থেকে ছাড়া হবে দাঁড়িয়ে যাওয়ার টিকিট।

রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন ঢাকা থেকে সাড়ে ১৭ হাজার এবং চট্টগ্রাম স্টেশন থেকে ছয় হাজার ৮০০ টিকিট বিক্রি করা হবে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। ঢাকার কমলাপুর রেলস্টেশনের ২০টি কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হচ্ছে।

পূর্বাঞ্চল থেকে এবার ১০টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এর চারটি চলবে চট্টগ্রাম-চাঁদপুর পথে। দুটি চলবে ঢাকা-দেওয়ানগঞ্জ পথে। আর ঢাকা থেকে খুলনার পথে দুটি এবং পার্বতীপুরের পথে আরও দুটি ট্রেন চলাচল করবে। এ ছাড়া, শোলাকিয়ায় ঈদের জামাতের জন্য চারটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

কালোবাজারি রোধে স্টেশনে ১৬টি ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) বসানো হয়েছে। রেলওয়ে পুলিশ বিশেষভাবে টিকিট বিক্রির ভিডিও করছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন করা আছে স্টেশনে।

http://www.youtube.com/watch?v=mK5SVDoE4E8

 

 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে