,

ব্রাহ্মণবাড়িয়ায় নূর হোসেনের সহযোগী গ্রেপ্তার

grafterআরাফাত আহমেদ : নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী আলী মোহাম্মদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে জেলার আখাউড়া উপজেলায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।আলী মোহাম্মদ সাত খুন মামলার আসামি নূর হোসেনের অবৈধ অর্থের ক্যাশিয়ার ছিলেন। এছাড়া নুর হোসেনের মাদক, পরিবহন চাঁদাবাজি, ফুটপাতের চাঁদাবাজি, খুন ও অপহরণসহ সব অপকর্মের অন্যতম সহযোগী ছিলেন।মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল, ভোরে আখাউড়া উপজেলার আউলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আলী মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আলী মোহাম্মদ নূর হোসেনের তিন ঘনিষ্ঠ সহযোগীর একজন। গ্রেপ্তার হওয়া আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাঁর নাম উঠে এসেছে। তিনি নূর হোসেনের বিভিন্ন অপকর্মের হোতা। তাঁর নামে একটি অস্ত্রের লাইসেন্সও ছিল। সাত খুনের ঘটনার পরই তিনি আÍগোপনে চলে যান। আগামীকাল রোববার তাঁকে নারায়ণগঞ্জে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান তিনি। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ