,

আন্দোলনের হুমকিতে ভীত নই : আইনমন্ত্রী

anisul-hak_45054আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, আপনি ঈদের পরে আন্দোলন করার যে ঘোষণা দিয়ে হুমকি দিচ্ছেন এতে আমরা ভীত নই। আওয়ামী লীগ জন্মের পর থেকেই আন্দোলন করে বাংলাদেশকে স্বাধীন করেছে। সুতরাং আপনার আন্দোলনকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে।


শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কাশিরামপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  


তিনি বলেন, আমি রাজনীতি করতে আসিনি এসেছি উন্নয়নের সহায়ক ভূমিকা পালন করতে। আমি কাজে বিশাসী। গ্যাস, বিদ্যুৎ, রাস্তাঘাটের উন্নয়ন করবো। কাজ যাতে ভালো হয় সেটা আপনারা দেখভাল করবেন। কাজ ভাল না হলে আমাকে বলবেন।


কাশিরামপুর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. আনু মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিসুল হক ভূইয়া ও বায়েক ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন প্রমুখ।





শীর্ষ নিউজ ডটকম

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ