,

ব্রাহ্মণবাড়িয়া শহরের গোকর্ণ সড়ক মেরামতে অনিয়ম

road constractionব্রাহ্মণবাড়িয়া শহরের গুরুত্বর্পূন গোকর্ন সড়কের দক্ষিন কালীবাড়ী-পৈরতলা বাসষ্ট্যান্ড অ্ংশ দীর্ঘদিন সংস্কারের অভাবে যান-চলাচল এক প্রকার বন্ধ হওয়ার উপক্রম হলে অবশেষে ৩৩ লক্ষ টাকা ব্যায়ে মেরামত ও সংস্কারের উদ্যোগ নেয় জেলা পরিষদ। অর্থ বছরের শেষে এসে উদ্যোগ নেওয়ায় তরিগড়ি টেন্ডার ও ঠিকাদার নিয়োগ দেওয়া হয়। অভিযোগ রয়েছে কাজ প্রাপ্ত ঠিকাদার কাজটি পেয়ে অন্য ঠিকাদারের নিকট বিক্রি করে দেয়। দীর্ঘ প্রতিক্ষার পর গত সপ্তাহ থেকে সংস্কার কাজ শুরু হয়। কাজের শুরুতেই ঠিকাদার সংস্কার কাজে ব্যাবহারে জন্য ৩/৪ নম্বর ইট এনে কাজ শুরুর চেষ্টা চালায়। এবিষয়ে স্থানীয় সাংবাদিকরা জেলা পরিষদের সহকারী প্রকৌশলী হুমায়ূন কবিরের দৃষ্টিতে বিষয়টি আনলে রাতের আঁধারে ৩/৪ নম্বর ইট সড়কের পাশ থেকে সরিয়ে নেয়া হয়। কিন্তু কাজের শুরুতে বড় বড় খানা খন্দ কংক্রিট দিয়ে ভরা হলেও ছোট ছোট গর্ত ফাঁক রেখেই রুলার করে তরিগরি কাজ সম্পন্নের চেষ্টা চলছে। তবে গত ২/৩ দিন ধরে কাজে কোন গতি না থাকায় ঈদের পূর্বে বিটুমিন কার্পেটিং কাজ অদৌ করা হবে কিনা এনিয়ে জন মনে প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে সড়কের সংস্কার কাজ শুরু না হতেই বিভিন্ন পয়েন্টে গ্যাস লাইন ও বাসাবাড়ীর পানির লাইন নিতে রাতের আঁধারে খুড়া খুরি শুরু হয়ে গেছে, ফলে আবারো খানা খন্দ তৈরি হচ্ছে। অভিযোগ উঠেছে  কাজটিতে উর্দ্দতন কর্তৃপক্ষের যোগসাজস থাকায় ঠিকাদার নানা ভাবে গুজামিল দিয়ে কাজ সম্পন্নের চেষ্টা করায় আবারো সড়কটি পুরানো চেহারায় ফিরে এসে জনদূর্ভোগ বৃদ্বি পেতে পারে। তাই কাজ শেষ করার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবেন এমনটাই প্রত্যাশা এ পথে চলাচল কারী জনগনের।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর