,

গাজায় ইসরাইলের স্থল অভিযান শুরু

gaza hamlaইসরাইলের সেনাবাহিনী অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায়  স্থল অভিযান শুরু করেছে। চলতি মাসের ৮ তারিখ থেকে চালানো হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা যখন ২৪৩ পৌঁছাল তখন নতুন পর্যায়ের আগ্রাসন শুরু করল ইহুদিবাদী ইসরাইল। এ আগ্রাসনের জন্য ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে বলে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে।



গাজার বিরুদ্ধে আগ্রাসনকে নতুন পর্যায়ে নেয়ার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে আদেশ দেয়ার পর স্থল আগ্রাসনের সূচনা হয়। তেল আবিবে ইসরাইলের কেবিনেট বৈঠকের পর নেতানিয়াহু এ আদেশ দেন।  



ইসরাইলের  স্থল আগ্রাসনকে বোকামি হিসেবে অভিহিত করে হামাস বলেছে, তেল আবিবকে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। হামাসের মুখপাত্র ফৌজি বারহুম গাজার বিরুদ্ধে ইসরাইলি স্থল অভিযানকে বিপদজনক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তেল আবিব এর পরিণতি হিসাব করেনি।  যুদ্ধের জন্য প্রস্তুত হামাস, ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে বলে জানান তিনি।  



এদিকে, চলতি মাসের ৮ তারিখ থেকে এ পর্যন্ত গাজায় ১৯৬০-এর বেশি হামলা করেছে ইসরাইল। জবাবে হামাস ছুঁড়েছে ১৩৮০ টি রকেট। জাতিসংঘ বলেছে, গাজায় অন্তত ১৩৭০ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। আর ইসরাইলি বর্বরোচিত হামলায় ১৮ হাজারের বেশি মানুষ ভিটেমাটি ছাড়া হয়েছে। সূত্র: আইআরআইবি

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের