,

২০ বছর পর ফিফা ফুটবল র‌্যাংকিংয়ে শীর্ষে জার্মানি

Germany world cupপ্রায় ২০ বছর পর ফিফা ফুটবল র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান দখল করেছে ২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মানি। গতবারের চ্যাম্পিয়ন স্পেনকে অষ্টম স্থানে ঠেলে দিয়ে শীর্ষ স্থানটি দখল করে নেয় জার্মানরা। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ১৯০৮ সাল থেকে ফিফা’র প্রতিনিধি হিসেবে রয়েছে। ১৯৫০ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত এই দলটিকে ডাকা হত পশ্চিম জার্মানি বলে।

জার্মানি এখন পর্যন্ত চারবার (১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ এবং ২০১৪) বিশ্বকাপ ঘরে তুলেছে। বিশ্বমঞ্চে তারা চারবার রানার্সআপ হওয়ার পাশাপাশি তিনবার তৃতীয় স্থান দখল করেছে। এছাড়া তারা তিনবারের ইউরো চ্যাম্পিয়ন (১৯৭২, ১৯৮০ এবং ১৯৯৬) এবং তিনবারের রানার্সআপ দল। কনফেডারেশন কাপে জার্মানি দুইবার অংশ নিয়ে ২০০৫ সালে তৃতীয় স্থান অর্জন করে।

জার্মানিদের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলেছেন লুথার ম্যাথুজ। ১৫০ টি ম্যাচ খেলেছেন তিনি। দেশের হয়ে সর্বোচ্চ ৭১টি গোল করেছেন মিরোস্লাভ ক্লোসা। এর আগে জার্মানি ১৯৯২ সালের ডিসেম্বরে প্রথম ফুটবল র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছিল। যা তারা ধরে রেখেছিল ১৯৯৪ সালের জুন পর্যন্ত। তবে ২০০৬ সালের মার্চে জার্মানি তাদের ফুটবল ইতিহাসে সর্বনিম্ন র‌্যাংকিংয়ে পৌঁছে গিয়েছিল। সে সময় ২২তম দল হিসেবে তাদের র‌্যাংকিং ছিল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ