,

কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা উত্তোলন

ATMধরুন আপনি বাইরে গেছেন। হঠাৎ দেখা গেল টাকা দরকার। কিন্তু তখুনি মনে পড়ল এটিএম কার্ড সঙ্গে নেই। আবার এমনও হতে পারে কাজে বা বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। সঙ্গে পর্যাপ্ত টাকা নেই। কারো কাছ থেকে নেবারও যথেষ্ট সময় নেই।

এ রকম ঘটনা মাঝে মাঝেই আমাদের জীবনে ঘটে থাকে। আর এ ধরনের পরিস্থিতিতে নিজেকে খুব অসহায় মনে হয়। এই রকম সমস্যার সমাধানের জন্য বিশেষ চিন্তা-ভাবনা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। যেখানে কার্ড ছাড়াও অ্যাকাউন্ট হোল্ডারের নির্দেশ অনুযায়ী দেশের যে কোনও প্রান্তে, যে কোনও ব্যক্তি এটিএম কার্ড ছাড়া টাকা তুলতে পারবেন।

এটিএম কার্ড ছাড়া টাকা তোলার উপায়:

যার নামে এটিএম কার্ড রয়েছে প্রথমে তাকে নেট ব্যাংকিং-এর সাহায্যে টাকা যিনি তুলবেন তার নাম, মোবাইল নম্বর ও শহরের নাম লিখতে হবে। এর পর ব্যাংক থেকে কার্ড হোল্ডারের কাছে এসএমএসে একটি কোড পাঠানো হবে। এই কোডটি যিনি টাকা তুলবেন তাকে পাঠাতে হবে। টাকা তোলার জন্য এই কোডটি এটিএম মেশিনে টাইপ করার পর তার মোবাইলে আরও একটি কোড আসবে। এই দু’টি কোড এক সঙ্গে এটিএম মেশিনে ঊহঃবৎ করলে টাকা তোলা যাবে।

রিজার্ভ ব্যাঙ্কের এক কর্মকর্তা জানিয়েছেন, এখনও গ্রামে-গঞ্জে মানুষ হঠাৎ বিপদে পড়লে মহাজনের কাছ থেকে টাকা ধার করেন। এই ব্যবস্থা চালু হলে গ্রামের মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। এর সাহায্যে দূরের কোনও আত্মীয়ের কাছে সাহায্য চাইতে পারবেন। ভারতে এখন ৪০ কোটি মানুষ এটিএম কার্ড ব্যবহার করেন। কিন্তু মোবাইল ব্যবহার করেন প্রায় ৯০ কোটি মানুষ। ফলে এই ব্যবস্থা বেশ কার্যকরী হবে বলে মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ