,

ডাকাতের হামলায় সাংবাদিক শান্ত আহত

dakathhবার্তা কক্ষ:ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ভলাকূট ইউনিয়নের বিটুইতে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতের হামলায় দৈনিক সকালের খবর পত্রিকার সহযোগি সম্পাদক (সাব-এডিটর) সোহরাব শান্ত আহত হয়েছেন। সোমবার দিনগত রাত ১০টার দিকে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল তাদের উপর হামলা চালায়।
 হামলার শিকার সাংবাদিক সোহরাব শান্ত জানান, ছোট ভাই বদিউল সাকিবের (১২) মরদেহ নিয়ে নিজ গ্রাম ভলাকূটে যাচ্ছিলেন শান্ত। অ্যাম্বুলেন্সটি ভলাকূট সড়কের বিটুইতে পৌঁছালে একদল মুখোশ পড়া সশস্ত্র ডাকাত তাদের গতিরোধ করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে অ্যাম্বুলেন্সে থাকা সোহরাব শান্তসহ তার স্বজনদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন এবং সোনার গহনা লুট করে। এসময় ডাকাতেরা তাকে এলাপাথারি পিটিয়ে আহত করে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খুব তাড়াতাড়ি ডাকাতদের গ্রেফতার করা সম্ভব হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ