,

শয়তান রূপে সালমান

Kick-Devil-Yaar-Na-Mileyনার্গিস ফাকরি একটি আইটেম ডান্স করলেন সালমান খানের সঙ্গে তাঁর ছবি ‘কিক’ এর জন্য। ‘ইয়ার না মিলা’ গানটিতে নার্গিস নেচেছেন সালমান খানের সঙ্গে। এই গানটি গেয়েছেন ইয়ো ইয়ো হানি সিং এবং তাঁর নিয়মমত গানটিতে সালমানের লিপে হানির বিখ্যাত র‍্যাপ আছে।

জানা গেছে যে ‘ ইয়ার না মিলা’ আইটেম ডান্সটিতে সালমান খানের লুক অনেকটা ডেভিল বা শয়তানের মত। এর আগে এই ধরনের লুকে তাঁকে ‘বিগ বস সিজন ৭’ এর ভিডিওতে দেখা গিয়েছিল।

‘ইয়ার না মিলা’ আইটেম ডান্সটিতে কাজ করে নার্গিস খুবই উচ্ছসিত। নার্গিসের বহুদিনের ইচ্ছে ছিল সালমান খানের সঙ্গে কাজ করার, নায়িকার ভূমিকায় এখনও কাজ করতে না পারলেও একটি গানে সালমানের সঙ্গে স্ক্রীন শেয়ার করতে পেরেছেন বলে ‘রকস্টারে’র নায়িকা খুব খুশি।

এই গানটির অফিসিয়াল ট্রেলার মুক্তি পেয়ে গেছে এবং ইতিমধ্যেই দর্শকদের পছন্দের তালিকাতে নাম লিখিয়ে ফেলেছে সালমন- নার্গিসের এই ট্রেলার’টি। ‘কিক’ সিনেমাতে সলমন খানের সঙ্গে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নাণ্ডেজ , নওয়াজউদ্দিন সিদ্দিকি, রনদীপ হুডা প্রমুখ। সিনেমাটি ২৫ শে জুলাই ইদের দিন মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু