,

ছাত্রলীগ নেতাকে নকলে বাধা দেয়ায় শিক্ষককে হত্যার হুমকি

BBaria map-2আরাফাত আহমেদ : ছাত্রলীগ নেতাকে নকল করতে বাধা দেয়ায় এক কলেজ শিক্ষককে হত্যার হুমকি দেয়ায় সদর থানায় অভিযোগ দাখিল করেছেন আতংকিত শিক্ষক । ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা চলার সময় এই ঘটনা ঘটে। জানা যায়, জেলা ছাত্রলীগের যুগ্ম স¤পাদক তাজুল ইসলাম আপন শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ফাইনাল পরীক্ষায় অংশ নিতে জোর করে ২০৩নং কক্ষে আসে। এ সময় আপন পরীক্ষার হলে নানা রকমের বিঘœ সৃষ্টি করে। ওই রুমে কর্তব্যরত শিক্ষক ইংরেজি বিভাগের প্রভাষক শেখ সামিউল ইসলাম তাকে ৩০১নং কক্ষে গিয়ে পরীক্ষা দিতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে আপন শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহারসহ তাকে হত্যার হুমকি দেয়। এরপর সামিউল ইসলাম বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন। এ ব্যাপারে ছাত্রলীগ নেতা তাজুল ইসলাম আপন অভিযোগ অস্বীকার করে বলে, আমি শিক্ষককে হত্যার হুমকি দেইনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অপপ্রচার চালানো হচ্ছে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ