,

শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ সালমান!

salman & sahrukরমজানের মাসে দুই খানের পরস্পরের প্রতি ভালোবাসা দেখে মিডিয়া বিশেষ করে গোটা বলিউড বেশ চমকে উঠেছিল। এখন আবার সালমানের মুখে আবার শাহরুখ খানের প্রশংসা, তবে কি এক সময়ের দুই খুব ভালো বন্ধুর সম্পর্ক আবার ঠিক হয়ে যাওয়ার ইঙ্গিত?

‘শাহরুখ বিগ বসের খুব ভালো সঞ্চালক হতে পারবে’, এমনটাই বললেন সালমান খান। আর হতেই পারে, দুই বন্ধু আবার ভাল সম্পর্কে চলে এলে সবাই খুশি হবে। আসন্ন ‘বিগ বস’ সিজনে সালমান খান সঞ্চালক থাকবেন কি না এই নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে তার সঠিক উত্তর কিছুতেই দিচ্ছেন না এই সুপার স্টার। বরং বেশ অন্যভাবে এই প্রশ্নের উত্তর দিচ্ছেন।

সালমান খান জানিয়েছেন,"আমি এই সিজনের শো’তে উপস্থাপক থাকতেও পারি আবার নাও থাকতে পারি।"

এদিকে 'বিগ বস' সংক্রান্ত প্রশ্ন চলাকালীন সময়ে ‘দাবাং’ খান জানান, যদি তিনি শোটি না করেন তাহলে শাহরুখ খান এই শোটির সব থেকে ভালো সঞ্চালক হতে পারবেন কারণ শাহরুখের চার্ম এবং সেন্স অফ হিউমার খুব কম বলিউড তারকার আছে।

প্রসঙ্গত ‘বিগ বস’ শোটি ভারতের সব থেকে বিতর্কিত এবং জনপ্রিয় রিয়েলিটি শো যা মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সেলেব্রিটি বিগ বস’ শো’র দেশীয় একটি সংস্করণ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ