,

রাত ১১টা ২০ মিনিটে বিশ্বকাপ সমাপনী মাতাবেন শাকিরা-সান্তানা-সাম্বা

shakira1_72222সাম্বার দেশ ব্রাজিলে বিশ্বকাপ ফুটবলের পর্দা নামছে আজ। সমাপনীতে গাইবেন কলম্বিয়ার জনপ্রিয় গায়িকা শাকিরা। সঙ্গে গিটারে ঝড় তুলবেন মেক্সিকোর তারকা গিটারিস্ট কার্লোস সান্তানা। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-জার্মানি মহারণ শুরুর দেড় ঘণ্টা আগে বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে শুরু হবে সমাপনী অনুষ্ঠান। এছাড়া ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত শাকিরার সঙ্গে সাম্বার তালে গলা মেলাতে থাকছেন ব্রাজিলীয় শিল্পী ইভেতে সাঙ্গালো।

আজ রোববার বার্তা সংস্থা এএফপি জানায়, আর্জেন্টিনা-জার্মানি মহারণ শুরুর দেড় ঘণ্টা আগে বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে শুরু হবে সমাপনীর এ আয়োজন।

ব্রাজিলিয়ান তারকা ইভেতে সাঙ্গালোর গানের সাথে সাম্বা পরিবেশন করবে রিও ডি জেনিরোর বিখ্যাত সাম্বা স্কুল ‘অ্যাকাদেমিকোস দো গ্রান্দে রিও’।

সমাপনীতে শাকিরা ব্রাজিল বিশ্বকাপ নিয়ে তার ‘লা লা লা’ গানটি পরিবেশন করবেন।

অনুষ্ঠান শুরুর আগে নিজের টুইটার অ্যাকাউন্টে শাকিরা বলেছেন, ‘আমি খুবই শিহরিত।’

বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে শাকিরা-সান্তানা ছাড়াও থাকছে হাইতির হিপ-হপ তারকা উইক্লেফ জ্যাঁ এবং ব্রাজিলের আলেক্সান্ডার পার্সের গান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ