,

অচিরেই মানুষ মাউসের বদলে ব্যবহার করবে আঙুল

mouseঅচিরেই মানুষ মাউসের বদলে ব্যবহার করবে আঙুল। কাগজের পরিবর্তে অনলাইনে পড়বে খবর আর বই- একসময় এসবই ছিল ভবিষ্যদ্বাণী। এখন এগুলো বাস্তব।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির নিকোলাস নিগ্রোপন্টে প্রথম ভবিষ্যদ্বাণীটি করেছিলেন ১৯৮০ সালে। দ্বিতীয়টি ১৯৯৫-এ। সেই নিকোলাস এবার বলছেন, খাবার বড়ি গিলেই শিখে ফেলা যাবে কোনো একটি ভাষা। একটা বড়ি গিলে ফেললেই আয়ত্তে চলে আসবে শেকসপিয়ারের সাহিত্যমালা। সেই বড়ি পর্যন্ত পৌঁছাতে লাগবে মোটামুটি ৩০ বছর।

প্রযুক্তিবিষয়ক এই ভবিষ্যৎ বক্তার কথা সত্যি হলে মানুষ মুক্তি পাবে বইয়ের দাসত্ব থেকে। ঘণ্টার পর ঘণ্টা বইয়ে মুখ গুঁজে বসে থাকার পরিবর্তে একটি বড়ি গিলেই মাথায় গেঁথে নেওয়া যাবে কাঙ্ক্ষিত বিষয়। নিকোলাস জানান, হয়তো ৩০ বছরের মধ্যে সে রকম বড়ি তৈরি করা যাবে। এটি খেলে মানুষের রক্তের ভেতর তা মিশে যাবে। আর রক্তে মিশে যাওয়া মানে সেটি মস্তিষ্কে পৌঁছে যাওয়া। মস্তিষ্কে পৌঁছে সঠিক জায়গায় সংরক্ষিত হয়ে যাবে প্রয়োজনীয় তথ্য।
সূত্র :প্রিয়

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর