,

তিস্তার পানিবণ্টন চুক্তি বা ছিটমহল বিনিময় নিয়ে জেদাজেদি ‘মূর্খামি’

anonda_106286বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী এবং বন্ধুত্ব বজায় রেখেই সমুদ্রসীমা নিয়ে বিরোধ যেখানে নিষ্পত্তি হয়েছে, সেখানে তিস্তার পানিবণ্টন চুক্তি বা ছিটমহল বিনিময় নিয়ে জেদাজেদি 'মূর্খামি' বলে মন্তব্য করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা। গতকাল শনিবার পত্রিকাটির সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে।

'সুপ্রতিবেশীসুলভ' শিরোনামের ওই সম্পাদকীয়তে বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে সমুদ্রসীমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হয়েছে। দীর্ঘ ৪০ বছর পর বঙ্গোপসাগরে ২৫ হাজার বর্গকিলোমিটার এলাকার ওপর কার দখল থাকবে, সে সংক্রান্ত বিরোধ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নিষ্পত্তি করে দিয়েছে।

রায়ে ওই এলাকার চার-পঞ্চমাংশ বাংলাদেশের দখলে গেছে, যেখান থেকে তেল-প্রাকৃতিক গ্যাসের উৎস অনুসন্ধান থেকে শুরু করে অন্যান্য সমুদ্রগর্ভস্থ খনিজ সম্পদ আহরণের অধিকারও বাংলাদেশের। বিরোধ নিষ্পত্তি হতে সময় লেগেছে দীর্ঘকাল। কিন্তু এ নিষ্পত্তির সবচেয়ে বড় ব্যাপার হলো, বিরোধটি কখনোই দ্বিপক্ষীয় সুসম্পর্কের সীমানা অতিক্রম করেনি, উভয় দেশের মধ্যে এটি নিয়ে কোনো ঝগড়া, মন কষাকষিও হয়নি, বিরূপতা বা বৈরিতা তো নয়ই।

সম্পাদকীয়টিতে বলা হয়, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে মসৃণভাবে বিষয়টির নিষ্পত্তি করতে পেরেছেন, সে জন্য বাংলাদেশের পক্ষ থেকে কৃতিত্ব দেওয়া হয়েছে ভারতকে। প্রতিবেশী রাষ্ট্রের প্রতি নয়াদিল্লির বন্ধুত্বপূর্ণ মনোভাব এবং মীমাংসার সদিচ্ছাই যে বাংলাদেশকে তার প্রাপ্য বুঝে পেতে সাহায্য করেছে- এ কথা ঢাকার তরফে প্রকাশ্যে স্বীকার করা হয়েছে।

এই নিষ্পত্তিকে দুই দেশের মৈত্রী ও বন্ধুত্বের জয় রূপেও শনাক্ত করা হয়েছে। একই অবস্থান নয়াদিল্লিরও। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাইব্যুনালের রায়কে পুরোপুরি স্বাগত জানিয়েছে। বাংলাদেশের আর্থিক উন্নয়নে এ রায় বিপুলভাবে সহায়ক হবে। ভারতের পক্ষেও এটি সদর্থক ঘটনা, নয়াদিল্লি তাই ট্রাইব্যুনালের মধ্যস্থতার কোনো পর্যায়েই অসহযোগিতা করেনি।—সূত্র: প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর