,

পরিবশ দূষণ ও মাদক প্রতিরোধ কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ghবার্তা কক্ষ:ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ দূষণ ও মাদক প্রতিরোধ কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে পূর্ব মেড্ডাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. মোঃ আবু সাঈদ। সংগঠনের সভাপতি শ্রমিক নেতা হাজী মোঃ জসিম উদ্দিন জামসেদ এর সভাপত্তিত্বে ও সাধারণ সম্পাদক ইজ্ঞিঃ মোঃ আব্দুর রহিমের পরিচালনায় ইফতার মাহফিলে অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ট্রাক মালিক গ্ররুপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তানিম, আওয়ামীলীগ নেতা আবুল কালাম ভূইয়া, বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ নিজাম উদ্দিন, বিজিসিএল এর ম্যানেজার উত্তোলন শাহাদৎ হোসেন সরকার, ফুল মিয়া ভুইয়া, কমরেড নজরুল ইসলাম, সংগঠনের সহ সভাপতি এড. ফরহাদ, যুগ্ম সম্পাদক এড. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছ খান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্যাপ্টেন রফিকুল ইসলাম, অনিল সিং রায় প্রমুখ। ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় পৌর মেয়র বলেন, সুস্থ ও সুন্দর জাতি বিনির্মানে দূষণ মুক্ত পরিবশে ও মাদক মুক্ত সমাজ খুবই জরুরি। তাই  রমজানের শিক্ষা নিয়ে মাদক মুক্ত সমাজ ও দূষণ মুক্ত পরিবেশ গড়তে হবে। তিনি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সামাজ গঠনে সকল কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন