,

আজ কামাখ্যা রঞ্জন ঘোষ-এর অষ্টম মৃত্যু বার্ষিকী

khmakaবার্তা কক্ষ:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার প্রবীণ শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠক কামাখ্যা রঞ্জন ঘোষের অষ্টম মৃত্যু বার্ষিকী আজ। এই উপলক্ষে প্রয়াতের রাধানগরের নিজ বাড়ি ও শ্রী শ্রী রাধামাধব আখড়ায় তাঁর আত্মার শান্তি কামনায় পুজা অর্চণার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রয়াতের শুভাকাংখী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও ছাত্র-ছাত্রীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষে অনুরোধ করা হয়েছে।

প্রয়াত কামাখ্যা রঞ্জন ঘোষ ২০০৬ সালের ১৩ জুলাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মানে তাকে দাহ করা হয়।

প্রয়াত কামাখ্যা রঞ্জন ঘোষ ১৯৪০ সালের ৩০ ডিসেম্বর জন্ম গ্রহণ করেন। তিনি পৌর শহরের দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও একই বিদ্যালয়ে প্রায় ৪৫ বছর শিক্ষকতা করেন। মৃত্যুর কয়েকমাস আগে তিনি অবসরে যান।

তিনি শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা ও সামাজিক সাংস্কৃতিক নানা সংগঠনের সাথে জড়িত ছিলেন। মুজিব নগর সরকারের এই কর্মচারী মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন। তিনি ১৯৭১ সালের ৬ ডিসেম্বর আখাউড়া মুক্ত দিবসে শহরের পোষ্ট অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলনকারী বীর      সন্তানদের একজন ছিলেন। প্রয়াত কামাখ্যা রঞ্জন ঘোষ সাংবাদিক দুলাল ঘোষের বাবা।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে