,

বিদ্যুৎ বিভ্রাটে বিশ্বকাপ খেলা দেখতে না পেরে কসবায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলা-ভাংচুর

electricব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিশ্বকাপ ফুটবল খেলার আর্জেটিনা বনাম নেদারল্যান্ডের সেমি ফাইনাল খেলা দেখতে না পেরে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে হামলা-চালিয়ে ব্যাপক ভাংচুর করে উত্তেজিত জনতা। এ সময় দায়িত্ব পালনকারী আনসার সদস্য মোঃ ফারুক (২৫) বাঁধা দিতে গেলে তাঁকেও বেদম মারধোর করা হয়। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার খাড়েরা এলাকায়। এ ঘটনায় কসবা থানায় মামলা হয়েছে।
এলাকাবাসী জানান, ভোর রাতে আর্জেটিনা বনাম নেদারল্যান্ডের সেমি-ফাইনাল খেলা চলাকালে বিদ্যুৎ বিভ্রাট ঘটায় উত্তেজিত ফুটবল প্রেমিকরা ক্ষিপ্ত হয়ে উপজেলার খাড়েরাস্থ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে হামলা-চালিয়ে ব্যাপক ভাংচুর করে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহা ব্যবস্থাপক প্রকৌশলী মকবুল আহম্মদ বলেন, উত্তেজিত জনতা প্রতিষ্ঠানের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি সাধন করেছে। বিষয়টি কসবা থানায় লিখিত ভাবে জানানো হয়েছে।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, পল্লী বিদ্যুৎ অফিস ভাংচুরের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ