,

৮২ কেজি ওজন কমানোর রহস্য! (ভিডিও)

f194dad79572f75bc9d9ebcbc84a0adc-weight-loss_58201অতিরিক্ত ওজন, কী করা যায় তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন যুক্তরাষ্ট্রের রুথি ডাডলি। কিন্তু দুশ্চিন্তা দূর করে ১৫৫ কেজি থেকে ৮২ কেজি ওজন কমাতে সক্ষম হয়েছেন তিনি। তাঁর ওজন কমানোর এই বিষয়টি ইউটিউবে প্রকাশ করেছেন তিনি। বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, ওজন কমাতে সামাজিক যোগাযোগের বিশেষ ভূমিকা রয়েছে বলে দাবি তাঁর।

রুথি ওজন কমানো সম্পর্কে তাঁর ভিডিও বার্তায় বলেছেন, আমি যদি ওজন কমিয়ে দুশ্চিন্তা কমাতে পারি এই ভিডিও আপনাদেরও ওজন কমানোর বিষয়ে অনুপ্রাণিত করবে।ডিভা স্লিমস ডাউন নামে ইউটিউবে রুথির একটি চ্যানেল রয়েছে। এই চ্যানেলে সম্প্রতি তাঁর আপলোড করা ভিডিওর বর্ণনায় রুথি লিখেছেন, ওজন কমানোর এই অভিযান তিন বছর আগে শুরু করেছিলেন তিনি। ভিডিওতে তাঁর ওজন কমানোর পদ্ধতি সম্পর্কে বর্ণনা দিয়েছেন রুথি । তিনি বলেছেন, ২০১১ সালের আগে তার ওজন ছিল প্রায় ১৫৫ কেজি। সেসময় প্রায় মরতে বসেছিলেন তিনি। এই ওজন কীভাবে কমাবেন তা নিয়ে চিন্তায় ছিলেন। পরে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ঘেঁটে ইউটিউবে ভিডিও দেখে তিনি ওজন কমানোর পদ্ধতি নিয়ে কাজ শুরু করেন। খাবার নিয়ন্ত্রণ করার পর প্রতিদিন দুই ঘণ্টা করে সপ্তাহে ছয়দিন পরিশ্রম করতে শুরু করেন তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ