,

“সরকার দেশের স্বার্থকে গুরুত্ব দেয়নি”

bnp_office_58293আন্তর্জাতিক সালিশি আদালতে ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণ বিষয়ক মামলায় বাংলাদেশ সরকার দেশের স্বার্থকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেছে বিএনপি।তিনি বলেন, এটাকে বিজয় বলা যাবে না। বিরোধপূর্ণ ২৫ হাজার বর্গকিলোমিটার সমুদ্রের সমস্তটাই ছিলো বাংলাদেশের। সালিশি আদালতের রায়ে সেখান থেকে দক্ষিণ তালপট্টিসহ ৬ হাজার বর্গ কিলোমিটার ভারত পেয়ে গেছে।বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এ অভিযোগ করেন। মেজর হাফিজ বলেন, মামলায় দেশের স্বার্থকে গুরুত্ব দেয়নি সরকার। যে কারণে ভারত সেখানে আইনজীবী নিয়োগ করলেও বাংলাদেশ কোন আইনজীবী নিয়োগ দেয়নি।

ভারতের আইনজীবী বারবার তাদের স্বার্থের পক্ষে নোট অব ডিসেন্ট দিলেও বাংলাদেশের পক্ষে ঘানার আইনজীবী কোন তৎপরতা দেখাননি বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা।
তার দাবি, বাংলাদেশের পক্ষে এ ব্যাপারে কোন এক্সপার্ট ওই মামলা সংক্রান্ত কাজে নিয়োগ দেওয়া হয়নি। বাংলাদেশের এটর্নি জেনারেলও সেখানে যাননি। পক্ষান্তরে ভারতের এটর্নি জেনারেলসহ তাদের এক্সপার্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাই বাংলাদেশের স্বার্থের পক্ষে সরকার কোন দাবি প্রতিষ্ঠা করতে পারেনি।
তিনি বলেন, ভারতের আইনজীবী বারবার তাদের স্বার্থের পক্ষের দাবিগুলো প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। আমরা মনে করি, সরকার বিষয়টাকে গুরুত্ব না দেওয়ার কারণে আমরা নিজস্ব সম্পদ হারিয়েছি। সুতরাং এটাকে বিজয় বলা যাবে না।
অবশ্য এই সংবাদ সম্মেলন আয়োজনের উদ্দেশ্য পরিষ্কার করে মেজর হাফিজ বারবারই বলেন- সরকারকে ছোট করার জন্য নয়, আমাদের এই সংবাদ সম্মেলন আন্তর্জাতিক সালিশি আদালতের রায়ের টেকনিক্যাল বিষয়গুলো প্রকাশ করার জন্য।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ