,

রমজানে সাহরির গুরুত্ব

islamরোজা পালনের উদ্দেশ্যে শেষ রাতে কিছু খাওয়াকে সাহরি বলে। সাহরি খাওয়া সুন্নাত। সাহরির সময় একটি খুরমা বা সামান্য পানি পান করলেও সাহরির সুন্নাত আদায় হবে। যদি কোনো কারণে রাতে ঘুম থেকে জাগ্রত হতে না পারে, তাহলে সাহরি না খেয়ে রোজা রাখলেও রোজা হয়ে যাবে। সাহরি না খাওয়ার অজুহাতে রোজা ভঙ্গ করলে গুনাহ হবে। সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত সাহরি খাওয়া জায়েয। সুবহে সাদিকের পরে আর কোনো কিছুই খাওয়া জায়েয নেই। খেলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তবে যদি কেউ সময়মতো সাহরি খেতে না পারে এবং রোজা রাখার পর খুবই দুর্বল হয়ে পড়ে, তাহলে রোজা ভঙ্গ করতে পারবে। তবে পরে তা কাজা করতে হবে। দেরি করে সাহরি খাওয়া সুন্নাত। সাবধানতার জন্য অধিক রাত অবশিষ্ট থাকতে সাহরি খাওয়া ভালো নয়। আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ (সা.) বলেছেন, সাহরি বরকতময় খানা, তোমরা তা ত্যাগ করো না, যদিও তোমাদের কেউ এক ঢোক পানি গলধকরণ করে। কারণ আল্লাহ সাহরি ভক্ষণকারীদের উপর রহমত প্রেরণ করেন ও ফেরেশতারা তাদের জন্য ইস্তেগফার করেন। (আহমদ, জামে সাগর)

হজরত মিকদাদ ইবনে মা'দি কারিব (রা.) থেকে বর্ণিত, নবি করিম (সা.) বলেছেন, তোমরা অবশ্যই সাহরি ভক্ষণ কর। কেননা, তা বরকতপূর্ণ খাবার। (নাসায়ি, আহমেদ) সাহরি খাওয়া শরিয়তের নির্দেশ বাস্তবায়ন করা। কারণ নবি (সা.) নির্দেশ দিয়েছেন, এতে রয়েছে বান্দার ইহকাল ও পরকালের সফলতা। (ফতহুল বারি, তাত্তফিহুল আহকাম)

আমাদের কর্তব্য সাহরিতে বাড়াবাড়ি না করা, বিশেষভাবে যেহেতু নবি (সা.) বলেছেন, 'তোমরা তা ত্যাগ কর না' নেক নিয়তে সওয়াবের আশায় সাহরি ভক্ষণ করা, শুধু অভ্যাসে পরিণত করা নয়। (তাওযিহুল আহকাম) সাহরির দাওয়াত দেওয়া ও দাওয়াত গ্রহণ করা বৈধ। কারণ রসুল (সা.) ইরবায ইবনে সারিয়াকে তার সঙ্গে সাহরি খেতেও একত্র হতে আহ্বান করেছেন। এক হাদিসে এরূপ এসেছে 'তোমরা বরকতপূর্ণ খানার জন্য আস'। (নাসায়ি) মহান আল্লাহ তায়ালা সাহরির পূর্ণ বরকত আমাদের লাভ করার তৌফিক দান করুন। আমিন।

সুত্রঃ বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ