,

জাতীয় মুসক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালী ও প্রচারণা।

masukজাতীয় মুসক দিবস উপলক্ষে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী সহ প্রচারণা মূলক কর্মসূচী পালিত হয়েছে। “মুসক দিব জনে জনে, অংশ নেবো উন্নয়নে” এই শ্লোগানে সকালে ব্রাহ্মণবাড়িয়ার পীর বাড়িস্থ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা মিয়া মোঃ নাজমুল হকের নেতৃত্বে সকল কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্যরা এ র‌্যালীতে অংশ নেন। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে স্থানীয় জাতীয় বীর আব্দুল কুদ্দুস পৌর মুক্ত মঞ্চে প্রচারণা মূলক সভা হয়েছে। এতে বক্তারা জাতীয় উন্নয়নের জন্য সকলকে মূল্য সংযোজন কর প্রদানের উদাত্ত আহবান জানান।

উল্লেখ্য ১০ থেকে ১৬ জুলাই পর্যন্ত জাতীয় মুসক সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ