বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইলে ১% সারচার্জ : জনগণের কাঁধে ২৫০ কোটি টাকার নতুন বোঝা

m chargeমোবাইল ফোনের সব ধরনের সেবার ওপর ১ শতাংশ হারে সারচার্জ আরোপ করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবি আর)। উন্নয়ন সারচার্জ নামে এই মাশুল ১ জুলাই থেকে কার্যকর হবে। এ বিষয়ে এনবি আরের ভ্যাট বিভাগ একটি সারসংক্ষেপ প্রস্তুত করেছে এবং অনুমোদনের জন্য এটি শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তের পর মোবাইলফোন সেবার ওপর সারচার্জ আরোপ করছে এনবি আর। এজন্য অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক অনুমোদনও নেয়া হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকও করেছে ভ্যাট বিভাগ।

এ খাত থেকে চলতি অর্থবছর ২৫০ কোটি টাকা আহরণের পরিকল্পনা করছে সরকার। এ অর্থ গ্রামীণ অতিদরিদ্রদের উন্নয়নে ব্যয় করা হবে।  এ-সংক্রান্ত একটি সারসংক্ষেপ প্রস্তুত করেছে এনবি আর। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এর পর এনবি আরের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে তা বাস্তবায়ন করা হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাটনীতি বিভাগের সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন এ প্রসঙ্গে বলেন, মোবাইলফোন আমদানি ও উৎপাদন পর্যায়ে সারচার্জ আরোপের নির্দেশনা জারি হয়ে গেছে। সে অনুযায়ী রাজস্ব আহরণের কার্যক্রম চলছে। তবে এ মুহূর্তে উন্নয়ন সারচার্জ নিয়ে কিছু বলা সম্ভব নয়। মোবাইলফোন অপারেটরদের সিমকার্ড ব্যবহারের ওপর শিক্ষা উন্নয়ন শীর্ষক একটি বিশেষ সারচার্জ বিষয়ে অর্থমন্ত্রী আবদুল মাল আবদুল মুহিতের কাছে দুই পৃষ্ঠার সারসংক্ষেপ পাঠায় এনবি আর। এতে বলা হয়, প্রতিটি সিমের বিপরীতে প্রতিদিন ১ টাকা সারচার্জ নেয়া হলে এর পরিমাণ দাঁড়াবে ৪ হাজার কোটি টাকা। তবে ১১ কোটি সিমের মধ্যে অনেক সিম ব্যবহার হয় না। আবার গ্রামের দরিদ্র মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী, নিম্ন আয়ের মানুষও মোবাইলফোন ব্যবহার করে। মাসে প্রতিটি সিমের বিপরীতে ৩০ টাকা সংগ্রহ করা হলে সাধারণ মানুষের ওপর বোঝা হয়ে দাঁড়াবে। সচল না থাকলে সিমের ওপর সারচার্জ আহরণ সম্ভব হবে না।
সারচার্জ-বিষয়ক সার সংক্ষেপে কিছু পরিবর্তনের নির্দেশ দেন অর্থমন্ত্রী। এতে শিক্ষা উন্নয়ন সারচাজের্র বদলে উন্নয়ন সারচার্জ আরোপ করতে বলেন তিনি। একই সঙ্গে সিমের পরিবর্তে সব ধরনের সেবার ক্ষেত্রে সারচার্জ আরোপের পরামর্শ দেয়া হয়। এ পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এনবি আরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মোবাইলফোন অপারেটরদের বৈঠক হয়। সেখানে অপারেটররা নতুন সারচার্জ আরোপের বিরোধিতা করেন।  এ প্রসঙ্গে সেলফোন অপারেটরদের সংগঠন অ্যামটবের মহাসচিব টিআইএম নুরুল কবির বলেন, মোবাইলফোন ব্যবহারকারীদের ওপর করের বোঝা আরো এক দফা বাড়ানো হচ্ছে। সরকারের কোষাগারে সবচেয়ে বেশি অবদান রাখছে অপারেটররা। সেখানে নতুন করে সারচার্জ আরোপ করলে নেতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে বিনিয়োগ ও প্রবৃদ্ধি থমকে যাবে । এজন্য রাজস্ব আহরণের ক্ষেত্রে ভিন্ন উপায় অবলম্বনের পরামর্শ দেন তিনি।
গত ২৮ জুন অর্থবিলের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী সংসদকে বলেন, মোবাইলফোন সেট আমদানির ওপর সারচার্জ বাদ দিয়ে এর ব্যবহারের ওপর সারচার্জ আরোপ করা যেতে পারে। বিষয়টি বিবেচনার জন্য তিনি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ‘বর্তমানে দেশে আট কোটি মোবাইল সিম ব্যবহার হয়। তাই আমি বলব, সেলফোন আমদানির ওপর সারচার্জ বাদ দিয়ে ব্যবহারকারীর ওপর সারচার্জ আরোপ করা হোক। আর সেই টাকা শিক্ষা ও শিক্ষা অবকাঠামো খাতে ব্যয় করা গেলে দেশের শিক্ষা খাতে উন্নয়ন করা সম্ভব হবে।’ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা দেশে ফোনসেট তৈরির পক্ষে। আমরা চাই এ শিল্পের দ্রুত বিকাশ হোক। তাই সেট ও যন্ত্রাংশ আমদানির ওপর কর বাদ দেয়ার প্রস্তাব করা হয়েছে।’ চলতি (২০১৪-১৫) অর্থবছর আরো তিন ধরনের সারচার্জ আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আমদানিকৃত ও উৎপাদিত সেলুলার মোবাইল টেলিফোন সেটের মূল্যভিত্তিক ১ শতাংশ হারে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উন্নয়ন সারচার্জ হিসেবে আরোপ করা হয়েছে। এর মাধ্যমে ৫০ কোটি টাকা আহরণের পরিকল্পনা করা হচ্ছে। আদে