,

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত

manob bondonবার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলার গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ. হান্নানের মুক্তির দাবিতে বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করে বিএনপি। সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে নাসিরনগর উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মোল্লা কচি, যুগ্ম-আহবায়ক মোবারক মুন্সী, সিরাজুল ইসলাম, জেলা বিএনপি নেতা এবিএম মোমিনুল হক, অ্যাডভোকেট আলী আজম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলী আজম, নাসিরনগর উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আজিজুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা মহিলা দল সভাপতি হাসনা হেনা, উপজেলা যুবদল আহবায়ক সৈয়দ আবু সারোয়ার প্রমুখ। বক্তরা অবিলম্বে নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম.এ. হান্নানের মুক্তির দাবি জানান।
উল্লেখ্য, দ্রুত বিচার মামলার গ্রেফতারী পরোয়ানার আসামী এমএ হান্নানকে গত ৬ জুলাই রাতে ঢাকার শাহজাহানপুর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। রাতেই নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে পুলিশ। পরদিন পুলিশ তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করলে আদালত জামিন-নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর