বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে রঙ্গন ব্রীকস ফিল্ডে কর্মচারীদের হাত পা বেঁধে দুঃসাহসিক চুরি ॥ গ্রেপ্তার ২

choriবার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডাস্থ রঙ্গন ব্রীকস ফিল্ডে কর্মচারীদের হাত পা বেঁধে নগদ টাকা সহ ৪ লক্ষ ৭৫ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। গত ১ লা জুলাই মঙ্গলবার দিবাগত রাতে এ দুঃসাহসিক ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে রঙ্গন ব্রীকস ফিল্ডের নৈশ প্রহরী কুন্ডা গ্রামের মোঃ বাচ্চু মিয়া এবং আশা ব্রীকস এর নৈশ প্রহরী ধরন্তী গ্রামের মোঃ বাছির মিয়া।
জানা গেছে, গত ১ লা জুলাই দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে একদল চোর নৌকা যোগে এসে রঙ্গন ব্রীকস ফিল্ডে  হানা দেয়। তারা ব্রীক ফিল্ডের অফিস কক্ষে প্রবেশ করে আলমারী ভাঙ্গতে শুরু করলে শব্দ পেয়ে অফিস কক্ষে ঘুমিয়ে থাকা ব্রীক ফিল্ডের ম্যানেজার মোঃ আল আমিন স্টাফ ইব্রাহিম মিয়া ও রেজেক মিয়া জেগে উঠে চোর চোর বলে চিৎকার দেয়,  চোরেরা ম্যানেজার সহ ২ জনকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে হাত  পা বেঁধে ফেলে মারধোর করে প্রাণনাশের ভয় দেখিয়ে আলমারী ভেঙ্গে নগদ দেড় লক্ষ টাকা,১ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৭ টি সায়ফান ইঞ্জিন, ১লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ২ টি জেনারেটর, ১৫ হাজার টাকা মূল্যের ৩ টি মোবাইল সেট এবং ৩০ হাজার টাকার অন্যান্য মালামাল সহ মোট ৪ লক্ষ ৭৫ টাকার মালামাল নিয়ে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে চলে যায়। এ ঘটনায় রঙ্গন ব্রীক্সের মালিক মোঃ গোলাপ মিয়া বাদী হয়ে নাসিরনগর থানায় মামলা করেছেন।  উক্ত ব্রীকস ফিল্ডের ম্যানেজার তোফায়েল চৌধুরী ঝন্টু জানান, এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে।

সুত্রঃ নিউজ ব্রাহ্মণবাড়িয়া

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক