,

ক্ষমা চাইলেন শ্রদ্ধা কাপুর

shraddha_kapoor3‘আশিকি ২’ মুক্তির সময় চিত্রসাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন শ্রদ্ধা কাপুর। এরপর থেকেই ফটোগ্রাফাররা একপ্রকার বয়কট করেছিলেন তাকে। ‘এক ভিলেন’ ছবির প্রেস মিটেও তাকে বাদ দিয়ে বাকি অভিনেতার ছবি তুলেছিলেন ফটোগ্রাফাররা। তবে এবার নিজের ভুল বুঝতে পেরে চিত্র সাংবাদিকদের সঙ্গে একটি মিটিং করেন শ্রদ্ধা। সেখানে সকলের কাছে খারাপ ব্যবহারের জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি। শ্রদ্ধা তাদেরকে বলেন আগামী দিনে কখনও তিনি এমন ব্যবহার করবেন না। ফটোগ্রাফারদের অভিযোগ ছিল শ্রদ্ধা বরাবরই ক্যামেরার সামনে না দাঁড়িয়ে চলে যেতেন। বেশ কয়েকবার তিনি সাংবাদিকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়েছেন। যদিও অনেক নায়িকাই ফটোগ্রাফারদের সঙ্গে এমন ব্যবহার করে থাকেন তাই তাদের সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে শ্রদ্ধার উপর। কিন্তু শ্রদ্ধা নিজেই এই ভুল বোঝাবুঝি শেষ করে দিলেন। আসলে শ্রদ্ধা বুঝতে পেরেছেন গ্ল্যামারের জগতে ক্যামেরা আর লাইম লাইট ছাড়া নিজের ক্যারিয়ার ধরে রাখা সম্ভব নয়। এই কারণেই বুদ্ধি করে ক্ষমা চেয়ে নিজের কেরিয়ার আপাতত বাঁচিয়ে নিলেন শ্রদ্ধা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ