,

পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন লন্ডন সফর শেষে বুধবার দেশে ফিরছেন।

halal picব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জননেতা মোঃ হেলাল উদ্দিন সরকারি সফর শেষে লন্ডন থেকে ৯ জুলাই বুধবার দেশে ফিরছেন। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা এক গণ-সংবর্ধনার আয়োজন করেছে। ১০ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় সুর সম্্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অনুষ্ঠিতব্য উক্ত গণ সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যাবসায়ী নেতৃবৃন্দ, সামাজিক সাংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ সর্বস্তরের পৌরবাসীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শাহ মোঃ নাসিম মিয়া। উল্লেখ্য পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আয়োজিত “শহর উন্নয়ন পরিকল্পনা ও পরিচালন” বিষয়ে ৭দিনের কর্মশালায় অংশ গ্রহন করার জন্য গত ১জুলাই লন্ডন গ্রমন করেন। সফরে তিনি স্থানীয় শহরের রাজস্ব ব্যবস্থা ও পাবলিক ফিনান্স, কেন্দ্রীয় ও স্থানীয় সরকার ব্যবস্থা, জনসেবা ও স্থানীয় শহরের বর্জ্য ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ গ্রহন করেন। প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে তিনি লন্ডন শহরের মেয়র, ডিপুটি মেয়রগনের সাথে স্বাক্ষাত করা ছারাও ব্রিটেনের রানীর বাড়ি, টাওয়ার ব্রীজ, লন্ডন ব্রীজ, ব্যাকিংহাম প্যালেস, মাদাম তুসুদ জাদুঘর, ব্রিটিস মিউজিয়াম, ন্যাশনাল হিষ্ট্রি মিউজিয়াম, ব্রিটিস পার্লামেন্ট, ক্যামব্রিজ ইউনিভারসিটি সহ লন্ডনের গুরুত্তপূর্ন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। ম্যাব এর সভাপতি, সাধারণ সম্পাদক সহ ১১টি পৌরসভার মেয়র, মন্ত্রণালয়ের ১জন যুগ্ম সচিব, ১জন উপ সচিব, ৩জন কর্মকর্তা সহ মোট ১৬ জন এই কর্মশালায় অংশ গ্রহন করেছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ