,

বিরতিহীনভাবে পরীক্ষার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র সমাজের উদ্যোগে মানববন্ধন

studentssবার্তা কক্ষঃশিক্ষামন্ত্রীর এইচ.এস.সি.সহ সব পাবলিক পরীক্ষা বিরতিহীনভাবে একটানা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং ওই ঘোষণা প্রত্যাহার ও প্রশ্নপত্র ফাসের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌর এলাকার মৌড়াইল নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থীরা ‘তদন্ত কমিটির প্রহসন চলবে না’ ‘প্রশাসনের ব্যর্থতার দায়ভার আমরা নেব না। আমরা গিনিপিগ নই।’ ‘গতানুগতিক নিয়মে পরীক্ষা চাই’ ‘দাবি শুধু একটাই পরীক্ষার মাঝে বন্ধ চাই’ এসব বিভিন্ন শ্লোগানের ফেস্টুন হাতে নিয়ে শিক্ষার্থীরা মানব বন্ধন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী জুনায়েদ হোসেন, ফয়সাল আহমেদ, মোবাশ্বির উদ্দিন, মহসিন উদ্দিন আনিছুর রহমান, সাখাওয়াত হোসেন, তানজিনা ইসলাম, রোকেয়া বেগম। শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে বলেন, যারা প্রশ্নপত্র ফাসের সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক। প্রশ্নপত্র ফাসের সাথে শিক্ষার্থীরা জড়িত নয়। তাহলে এর শাস্তি তারা কেন পাবে। বিরতিহীনভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে গতানুগতিক নিয়মে বন্ধ দিয়ে পরীক্ষা নেয়ার জন্য দাবি জানান তারা।–সুত্রঃ ব্রাহ্মণবাড়িয়া২৪

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ