,

নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ আহত ২০

crashবার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফিদেরকান্দি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার রাত  সোয়া ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, চুরির ঘটনাকে কেন্দ্র করে চাতলপাড় ইউনিয়নের ফিদেরকান্দি গ্রামের হামিদ মিয়ার সঙ্গে একই গ্রামের জুয়েল মিয়ার বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে রাত সোয়া ৯টার দিকে জুয়েল মিয়ার লোকজন হঠাৎ করে হামিদ মিয়ার লোকজনের ওপর হামলা চালায়। এসময় উভয় পক্ষের লোকজন দেশীয় এবং আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে হামিদ মিয়ার পক্ষের মিজান মিয়া (২১) এবং ডালিম মিয়া (১৫) গুলিবিদ্ধ হন। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের আরো অন্তত ১৮ জন আহত হয়।
এদের মধ্যে সাতজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আলমগীর (২৪), রফিক (২০), জাহের হোসেন (১৬), জামিল হোসেন (২১) ও সাদ্দামের (২৬) নাম জানা গেছে। বাকিদের জেলার বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ