,

সরাইল উপজেলা নির্বাহী অফিসারের অপসারণের দাবীতে ছাত্রলীগ যুবলীগের সড়ক অবরোধ

fireআরাফাত আহমেদ : ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা নির্বাহী অফিসারের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ এবং টায়ার জ্বালীয়ে সড়ক অবরোধ করেছে সরাইল উপজেলা ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকে এ বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অবরোধের কারণে সরাইল অরুয়াইল সড়কে আধাঘন্টা সবধরণের যান চলাচল বন্ধ রাখা হয়। সরাইল উপজেলা ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা জানান, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেন বিভিন্ন সময় বিভিন্ন সভা সমাবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করেন। তার এ কটুক্তির প্রতিবাদে আজ দুপুরে সরাইল উপজেলা ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা সরাইল অরুয়াইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তাদের অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএনপি জামায়াতের এজেন্ট হিসেবে কাজ করে যাচ্ছে। এজন্যে তারা সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেনের অপসারনের দাবী করে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি