,

রমজানই তাদের এক করলো

sallডন কো পাকাড়না মুশকিল’ কে বলল? ডনকে ধরে ফেলল চুলবুল পাণ্ডে। শুধু ধরলই না, রীতিমত জড়িয়ে ধরল। না না, কোনোও সিনেমার দৃশ্য ভাববেন না। রবিবার সত্যিই মুম্বাইয়ের তাজ ল্যান্ড হোটেলে সালমান খান ও শাহরুখ খানকে আলিঙ্গনরত অবস্থায় দেখা গেল। পবিত্র রমজান উপলক্ষে পেশাদারি বৈরিতা ভুলে কাছে এলেন দুই খান।  
রমজানের সন্ধ্যায় স্থানীয় বিধায়ক বাবা সিদ্দিকির ইফতারের আমন্ত্রণে সাড়া দেন এই দুই খান। পার্টিতে শাহরুখ আগে পৌঁছান। মিনিট কুড়ি পরে ঢোকেন সালমন। ব্যাস আর যায় কোথায়? যে পার্টিতে সংবাদমাধ্যমের ঢোকা বারণ ছিল, ক্যামেরা সেখানে সালমনকে অনুসরণ করে ঢুকে যায়। বাবা সিদ্দিকি যখন পার্টিতে আমন্ত্রিত সকলের সঙ্গে সালমনের পরিচয় করিয়ে দিচ্ছেন, তখন শাহরুখকে দেখেই জড়িয়ে ধরলেন ‘চুলবুল’। মুহূর্তে শত শত ফ্ল্যাশের ঝলকানি। গতবছরও এক ইফতার পার্টিতেই বলিউড দুনিয়ার দুই বেতাজ ‘কিং’কে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ