,

বিশ্বকাপে খেলার কোনো সুযোগ নেই নেইমারের!

naymerচলতি বিশ্বকাপে নেইমারের আর খেলার ‘কোনো সুযোগ’ নেই বলে জানিয়েছেন ব্রাজিল ফুটবল দলের চিকিৎসক হোসে লুই রানকো। দেশটির প্রভাবশালী গ্লোবো টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।  রানকো বলেন, নেইমার দলের সঙ্গে থাকতে পারবেন, কিন্তু মাঠে নামার কোনো সুযোগ নেই। আমরা এমন কিছু করতে চাই না যা তার জন্য ক্ষতিকর হবে।
তিনি আরও জানান, সুস্থ হতে নেইমারের চিকিৎসার প্রয়োজন। যদি সে ঝুঁকি নিয়ে খেলে, তবে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে।

গত শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষের খেলোয়াড় হুয়ান জুনিগারের অবৈধ ট্যাকলে মেরুদণ্ডে আঘাত পান নেইমার। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, নেইমারের থার্ড লাম্বার ভার্টিব্রা (এল থ্রি) অর্থাৎ কোমরের ওপরের তৃতীয় কশেরুকার কোথাও ফাটল আছে। মেরুদণ্ডকে সোজা রাখতে যে কশেরুকাগুলোয় সবচেয়ে বেশি চাপ পড়ে, থার্ড লাম্বার ভার্টিব্রা তাদের মধ্যে অন্যতম।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ