,

ব্রাহ্মণবাড়িয়ায় আর্ন্তজাতিক ইসলামিক ত্রান সংস্থার উদ্যোগে দুঃস্থ, অসহায় মানুষের মাঝে ইফতারী সামগ্রী বিতরন

islamic ifterব্রাহ্মণবাড়িয়ায় আর্ন্তজাতিক ইসলামিক ত্রান সংস্থা (আই আই আর ও) সৌদি আরবের উদ্যোগে দুঃস্থ, অসহায় মানুষের মাঝে ইফতারী সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে হালদারপাড়াস্থ স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়ে সংস্থাটির বাংলাদেশের মহাপরিচালক এ.এইচ.এম. রুহুল আমীন একশ লোকের মধ্যে এই সামগ্রী বিতরণ করেন।

এ সময় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ তানভীর ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন নাহার টুনি, সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা এম.এ.এইচ. মাহবুবুল আলমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতার সামগ্রী বিতরণকালে সংস্থাটির বাংলাদেশের মহাপরিচালক এ.এইচ.এম. রুহুল আমীন বলেন, এই ইফতার সামগ্রী বিতরনের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে। তিনি বলেন, বাংলাদেশ ও সৌদি আরব দুটি বন্ধু রাষ্ট্র। এই দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক দিন দিন আরো গভীর হচ্ছে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাংসদ র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী অনুরোধে আমরা ব্রাহ্মণবাড়িয়ার গরীব মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরন করছি। ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকে।

উল্লেখ্য প্রতিজনকে ৩০কেজি চাল, ৫ লিটার সোয়াবিন তৈল, ৫ কেজি মসুর ডাল, ৫ কেজি ছোলা বুট, ৫ কেজি চিনি, ৫ কেজি খেজুর ও ২ কেজি সেমাই প্রদান করা হয়। যার বাজার মূল্য চার হাজার টাকা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ