,

মিডিয়ার প্রচার পুরোটাই ভুল বোঝাবুঝি : সাকিব

sakib-5আজ দুপুর সাড়ে ১২ টায় লন্ডন থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। আর দেশে ফিরেই সাংবাদিকদের বললেন, মিডিয়ায় যা প্রচার হয়েছে তা পুরোটাই ভুল বোঝাবুঝি।ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান ক্রিকেট লীগ খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যথাযথ অনুমতি না নিয়ে দ্বীপ দেশে যাওয়ায় তাকে দেশে ফেরার নোটিশ দিয়েছিল বোর্ড। তাতে সাড়া দিয়ে রবিবার দুপুরেই ঢাকায় এসে পৌঁছেছেন অলরাউন্ডার।শনিবার এ নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসভবনে। যদিও শনিবারের আগেই সাকিবকে ফিরে আসার আহ্বান জানিয়েছে ক্রিকেট অকারেন্স কমিটি।বিমান বন্দরে উপস্থিত সাংবাদিকদের সাকিব জানান, ওয়েস্টইন্ডিজ যাওয়ার আগে আমি আকরাম খানের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছি। আর এই ব্যাপারে আমার আর বোর্ডের মাঝে কথা নিয়ে মিডিয়ায় যা প্রচার হয়েছে তা পুরোটাই ভুল বোঝাবুঝি।খেলা ছেড়ে দেয়ার হুমকি সম্পর্কে জানতে চাইলে সাকিব জানান, আমি খেলা ছেড়ে দেব কেন? আইপিএল জেতার পর দেশে এসে ভারতের সাথে খেলার আগে অনুশীলন ক্যাম্পে আমি বলেছিলাম আইপিএল জিতে যা মজা পেয়েছ তারচেয়ে বেশি মজা পাই দেশের হয়ে একটি ম্যাচ জিতলে। তাই খেলা ছাড়ার তো প্রশ্নই উঠেনা। আমি আগামী ২০৩০ সাল পর্যন্ত খেলতে চাই।

উল্লেখ্য, সিপিএল লীগ খেলার জন্য সাকিব ওয়েস্টইন্ডিজ যাওয়ার মাঝপথে লন্ডনে বিরতি দিলে বিসিবি তাকে দেশে ফেরার জন্য চিঠি দেয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ