,

কসবায় আ.লীগ নেতার বাড়ি থেকে মাদক উদ্ধার

Crimeব্রাহ্মণবাড়িয়ার কসবার বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল হকের বাড়ি থেকে ভারতীয় মদ ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন- কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চানলা গ্রামের আক্তার হোসেন (২৮) ও মাসুদ মিয়া (২৫)।

কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, মনিরুল তার ছোট ভাই রোমানের ঘরে মাদক রেখে নিয়মিত বিক্রি করে থাকে। শনিবার সন্ধ্যায় বিক্রি করার সময় ওই বাড়ি থেকে মাদকসহ দুই যুবককে আটক করা হয়। আটকৃতদের কাছ থেকে ১৫ বোতল ভারতীয় মদ ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এসময় মাদক বিক্রেতা রোমান পালিয়ে যায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



শীর্ষ নিউজ ডটকম

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ