,

মাদক দম্পতিকে ধরিয়ে দেয়ায় যুবলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

kkkkoবার্তা কক্ষঃ নবীনগর উপজেলার পৌর এলাকার মাঝিকাড়া গ্রামে শুক্রবার বিকেলে মাদক সহ দম্পতিকে ধরিয়ে দেওয়ায় মৃত মোহন মিয়ার ছেলে যুবলীগ নেতা হাসন (৩৫) কে কুপিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নবীনগর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার দ্রুত ঢাকায় প্রেরণ করেন। এ ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মোয়াজ্জেম হোসেন (৩০), মনির (২৫) ও কহিনুর বেগম(৪৫)।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, স্থানীয় এমপি ফয়জুর রহমান বাদলের ঘোষনা মোতাবেক নবীনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে বিভিন্ন সংগঠন মাদককে না বলুন ব্যানারে আন্দোলন করে আসাছে। এরই ধারাবাহিকতায় যুবলীগনেতা হাসান তাদের গ্রামকে মাদকমুক্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার রাতে এলাকায় কুখ্যাত মাদক ব্যাবসায়ী হিসেবে পরিচিত মো: কাউছর ও তার স্ত্রীকে ধরিয়ে দেয়। পুলিশ তাদের কাছ থেকে বিপুল পরিমান ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার করে। এরই জের ধরে কাউছারের গোষ্ঠীর লোকজন শুক্রবার বিকেলে ২৪ ঘন্টার মধ্যে ঘুমন্ত অবস্থায় অতর্কিত হাসানের উপর উপুর্যপরি কুপিয়ে গুরুতর যখম করে। পরে অশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই মাদক গোষ্ঠীর একটি দোকান ভাংচুর করে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ