,

টিকেট আছে কিন্ত বগিবিহীন ট্রেন!

trainবার্তা কক্ষঃটিকেট আছে বগি নেই। সিলেট থেকে চট্টগ্রামগামী আন্ত:নগর পাহাড়িকা ্এক্সপ্রেস ট্রেনের “ঞ” বগিটি কিছু দিন ধরে নেই। কিন্ত তারপরও ওই বগির টিকেট বিক্রি হচ্ছে। যাত্রীরা ওই বগির টিকেট কিনে প্রতারিত হচ্ছে। ট্রেন স্টেশনে যাত্রা করলে ওই সময়ে তন্যতন্য করেও খোঁজ পাওয়া যাচ্ছে না যাত্রীরা। কারণ ওই বগিটি ট্রেনের সাথে দেয়া হচ্ছে না। তারপর ওই বগির টিকেট বিক্রি হচ্ছে। এতে যাত্রীরা হয়রানি শিকার হচ্ছে অন্য দিকে টাকাও গচ্ছা যাচ্ছে। পাহাড়িকা ট্রেনের “ঞ” বগিতে আখাউড়া রেল স্টেশন থেকে লাকসাম পর্যন্ত তিনটি টিকেট বরাদ্দ রয়েছে।

আখাউড়া দেবগ্রামের দলিল লেখক বাদল আহাম্মদ খানের স্ত্রী প্রাইমারী স্কুলের সহকারি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস তার বি.এড পরীক্ষা দিতে শুক্রবার দুপুরে আখাউড়া রেলস্টেশনে আসেন কুমিল্লা যাওয়ার জন্য। কাউন্টার থেকে কুমিল্লার স্টেশনের টিকেট না পেয়ে তার স্বামী পরবর্তী স্টেশন লাকসামের টিকেট ক্রয় করেন। ৭২০ নং ট্রেনের “ঞ” শোভন ৫ নম্বর সিটের টিকেট ক্রয় করেন। যার সিরিয়াল নং হচ্ছে ০৬৩৪১৮/১। আখাউড়া এস আর অফিসের দলিল লেখক বাদল আহাম্মদ খান বলেন ট্রেনটি স্টেশনে আসার পর আমরা স্বামী-স্ত্রী দুইজনে মিলেও বগির কোন সন্ধান পায়নি। ট্রেন চলে যাওয়ার পর টিকেট কাউন্টারে খোঁজ নিয়ে জানানতে পারলাম ওই বগিটি  ক্রটির কারণে বেশ কিছু দিন ধরে ট্রেনের সাথে দেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে দায় এড়িয়ে যাচ্ছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আখাউড়া রেলজংশন স্টেশনের সুপারিটেনডেন্ট আবদুল মোতালিব বিষয়টি তার জানা নেই বলে জানান।  

সুত্রঃ ব্রাহ্মণবাড়িয়া২৪

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর