,

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

farmarবার্তা কক্ষঃগত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ২০১৪-১৫ মওসুমে রোপা আমন মেরিকা ও রোপা আমন উফশি জাতের চাষে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বছির উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কে এম বদরুল হক। অনুষ্ঠানে ৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের প্রত্যেককে বিভিন্ন জাতের ২৫ কেজি বীজ ও ৩০ কেজি সার প্রদান করা হয়।

সুত্রঃ নিউজ ব্রাহ্মণবাড়িয়া

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস