,

মেঘনায় অবৈধ ড্রেজার,ভাঙ্গন সরাইলের কয়েক গ্রামে

B.Baria nadi vangon Pic-2আমিরজাদা চৌধুরী: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে  মাসের পর মাস ধরে চলছে বালি উত্তোলন। আর এতে তীব্র ভাঙ্গনের মুখে পড়েছে সরাইলের অরুয়াইলের রাজাপুর,চরকাকরিয়া ও সিঙ্গাপুর গ্রাম। এসব গ্রামের মানুষের অভিযোগ ড্রেজার দিয়ে বালু ব্যবসায়ীরা ইচ্ছেমতো নদী থেকে বালি উত্তোলন করছে। আর তাতে বিপদ বাড়ছে তাদের। দিনের বেলা ড্রেজার অন্যদিকে সরে থাকলেও রাতে তাদের গ্রামের কাছে এসে ড্রেজার চালিয়ে বালি উত্তোলন করা হচ্ছে। আর এতে প্রতিদিনই বাড়ছে ভাঙ্গন। সরজমিনে অরুয়াইলের রাজাপুর গ্রামে গিয়ে প্রত্যক্ষ করা গেছে তীব্র ভাঙ্গন। ভাঙ্গন কবলিত মেঘনার পূর্ব পাড় থেকে কয়েক’শ গজ পশ্চিমে একটি ড্রেজার অবস্থান করতে দেখা যায়। রাজাপুর টেকের হাটি গ্রামের হাবিজ মিয়া জানান, নদীর অপর প্রান্তে— কিশোরগঞ্জ জেলা। দিনের বেলায় ঝামেলা এড়াতে নিরাপদ স্থান হিসেবে ড্রেজারটিকে কিশোরগঞ্জের দিকে সরিয়ে রাখা হয়। সন্ধ্যার পরই তাদের গ্রামের কাছে এসে বালি উঠাতে শুরু করে। রাজাপুর গ্রামের মানুষ জানান, আশুগঞ্জের বালু ব্যবসায়ীরা এখানে ড্রেজার চালিয়ে বালু উত্তোলন করছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড.মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, অবৈধ ড্রেজিং  বন্ধে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এমপি বলেছেন যে কোন মূল্যে এই অবৈধ ড্রেজিং বন্ধ করা হবে। রাজাপুর সহ তিনটি গ্রামের ভাঙ্গন রোধে অচিরেই ভেরিবাধ প্রকল্প গ্রহন করা হবে বলেও জানান তিনি।

B.Baria nadi vangon Pic-1

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি