,

মা বেঁচে থাকলে খুশি হতেন: শাহরুখ

sarukkফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘নাইট অফ দ্য লিজিয়ন অফ অনার’ খেতাবে ভূষিত হয়েছেন বলিউডি অভিনেতা শাহরুখ খান। মঙ্গলবার উচ্ছসিত শাহরুখ সবার আগে স্মরণ করেছেন তার মাকে।

৪৮ বছর বয়েসী অভিনেতা বলেন, “আজ [পহেলা জুলাই] আমার মায়ের জন্মদিন। যদি তিনি বেঁচে থাকতেন, তবে খুবই খুশি হতেন। কারণ তার ছেলেকে আজ দেওয়া হয়েছে পৃথিবীর সবচেয়ে সম্মানজনক একটি পদক। তাই আমার মায়ের তরফ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই।”

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারেও শাহরুখ লেখেন, “মা আজ কতই না গর্বিত হতেন। আর আমার ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধন্যবাদ জানাই এক নামযশহীন মানুষের স্বপ্ন সত্যি করার জন্য।”

সহস্রাব্দে বিশ্ববাজারে বলিউডের প্রসারে শাহরুখের ভূমিকা রয়েছে। বৈশ্বিক সাংস্কৃতিক বৈচিত্র্যে অভিনেতা হিসেবে তার অবদানের জন্য ফরাসিদের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করা হয়েছে বলিউডের কিং খানকে।

শাহরুখ খানের ফিল্ম ক্যারিয়ার শুরু আগেই তার মা লতিফ ফাতিমা মারা যান। তিনি ছেলের তারকাখ্যাতি দেখে যেতে পারেননি।

‘নাইট অফ দ্য লিজিয়ন অফ অনার’ খেতাব প্রদান শুরু হয় ১৮০২ সালে, যার প্রচলন করেন নেপোলিয়ন। সারাবিশ্ব থেকে বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের এই খেতাব দেওয়া হয়।

ভারতীয় সিনেমাশিল্পের আর যারা এই খেতাব পেয়েছেন তার মধ্যে রয়েছেন সত্যজিৎ রায়, শিবাজি গানেশান, শাজি কারুন, আদুর গোপালা কৃষ্ণান ও লতা মুঙ্গেশকর।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ