,

পুলিশের মাদক বানিজ্য, ৩ গাজা ব্যবসায়ীকে ছেড়ে দিল পুলিশ !

polish crimeব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাটি মাদক জোন হিসেবে সুপরিচিত। কসবা থেকে এই নবীনগরের রোড দিয়ে সলিমগঞ্জ হয়ে নরসিংদী ঢাকা পাচার হয় মাদক। পুলিশে বানিজ্যও রমরমা । সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মাহবুবুল আলম মোটা অংকের টাকার বিনিময়ে মঙ্গলবার রাতে তিনজন মাদক ব্যাবসায়ীকে আটক রেখে বুধবার সকালে ছেড়ে দিয়েছে। যেখানে স্থানীয় সংসদ সদস্য ফয়জুল রহমান বাদল মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেছেন সেখানে পুলিশের যোগসাজসে মাদক বাণিজ্য হওয়ায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। আটককৃত মাদক ব্রবসায়ীরা ছিলেন, নিলখী গ্রামের মৃত কনু মিয়ার ছেলে আমির হোসেন (৩৫), মৃত রশিদ মিয়ার ছেলে হারিছ মিয়া (৩০), মৃত পন্ডিত মিয়ার ছেলে শিশু মিয়া (৬০)। ওই সে আই-এর বিরুদ্ধে মাদক বানিজ্যেও একাধিক অভিযোগ রয়েছে।
এবিষয়ে আটক ৩ গাজা ব্যবসায়ী পুলিশকে টাকার বিনিময়ে মুক্তি পাওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘আমরা মূলত গাজা খাই, গাজা ব্যবসা করি এই অভিযোগটা সঠিক না। পুলিশের কাছ থেকে কিভাবে মুক্তি পেয়েছি তা বলতে গেলে জামেলা হতে পারে।’
এবিষয়ে যোগাযোগ করা হলে সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মাহবুবুল আলম টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন,‘৩ জনকে গাজা সেবন অবস্থায় আটক করেছি তা অবশ্য সত্য। স্থানীয় চেয়ারম্যান পরশ মিয়ার অনুরোধে মুসলেকা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ওদের পক্ষ থেকে অনেক টাকা দিতে চেয়েছিল কিন্ত আমি কোন টাকা পয়সা নেই নাই।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ