,

বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নির্ধারণের রায় হচ্ছে না আজ

B Sagorনেদারল্যান্ডসের স্থায়ী সালিসি আদালতে বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা নির্ধারণের রায় ঘোষণার জন্য বুধবার দিন ধার্য থাকলেও তা হচ্ছে না। আদালতের কার্যবিধি অনুযায়ী গত জুন মাসে রায় ঘোষণার কথা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করছেন এ মাসেই রায় হতে পারে। সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব গণমাধ্যমকে জানিয়েছিলেন, বুধবার এ রায় ঘোষণা করা হবে। তবে আজ রায় হচ্ছে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম গতকাল গণমাধ্যমকে জানিয়েছেন, ওই আদালতের প্রক্রিয়া অনুযায়ী রায় ঘোষণার অন্তত এক সপ্তাহ আগে রায়ের তারিখ সংশ্লিষ্ট পক্ষগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানোর কথা। তবে ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের রায়ের তারিখের ব্যাপারে মঙ্গলবার দুপুর পর্যন্ত পিসিএর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে শিগগিরই এ রায় ঘোষণা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নেদারল্যান্ডসের রাজধানী হেগে অবস্থিত স্থায়ী সালিসি আদালতে ২০১৩ সালের ৯ থেকে ১৮ ডিসেম্বর সমুদ্রসীমা নির্ধারণের পক্ষে বাংলাদেশ ও ভারত যুক্তি-তর্ক উপস্থাপন করে। শুনানি শেষে আদালতের পক্ষ থেকে বলা হয়, কার্যবিধির ১৫ ধারা অনুযায়ী, ছয় মাস পর এই দুই নিকট প্রতিবেশীর সমুদ্রসীমা নির্ধারণের রায় দেয়া হবে। মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ আলোচনায় নিষ্পত্তি না হওয়ায় ২০০৯ সালের ৮ অক্টোবর সালিসি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ প্রক্রিয়ার অংশ হিসেবে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের জন্য বাংলাদেশ জার্মানির হামবুর্গভিত্তিক সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে (ইটলস) মামলা করে। আর ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের মামলা করে স্থায়ী সালিসি আদালতে। ২০১২ সালের ১৫ মার্চ ইটলস বাংলাদেশের পক্ষে রায় দেয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ